1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই, ভোট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই, ভোট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৩৮ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৯ জুলাই ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল সংক্রান্ত একটি চূড়ান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিনস কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে ভোটের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণার অভাবে হতাশা প্রকাশ করেছে একাধিক ছাত্রসংগঠন। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ অভিযোগ করেন, “সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ কোনো নির্দিষ্ট তারিখ নয়। এর আগেও প্রশাসন এইভাবে কালক্ষেপণ করেছে।”

গণতান্ত্রিক ছাত্র সংসদসহ অন্যান্য সংগঠনের নেতারাও একইভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করেন।

এ বিষয়ে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আজকে আমরা তফসিল ঘোষণা করছি না। ২৯ জুলাই তফসিল ঘোষণার দিনেই নির্দিষ্ট ভোটের তারিখ জানিয়ে দেওয়া হবে।”

প্রসঙ্গত, ডাকসু নির্বাচন দীর্ঘদিন ধরেই অনুষ্ঠিত হচ্ছে না, ফলে এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar