1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রে ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে যৌন সুবিধা ও জাল প্রেসক্রিপশনের অভিযোগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

যুক্তরাষ্ট্রে ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে যৌন সুবিধা ও জাল প্রেসক্রিপশনের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ঋতেশ কালরার বিরুদ্ধে জাল প্রেসক্রিপশন, চিকিৎসা প্রতারণা এবং রোগীদের কাছ থেকে যৌন সুবিধা দাবি করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ৫১ বছর বয়সী এই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড এবং এক মিলিয়ন ডলার জরিমানা হতে পারে।

ফেয়ার লনের একটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে কর্মরত থাকা কালরার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩১ হাজারের বেশি জাল ওষুধ প্রেসক্রিপশন দিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি চিকিৎসার নামে দুর্বল ও আসক্ত রোগীদের লক্ষ্য করে অপ্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছেন এবং তাদের কাছ থেকে যৌন সুবিধা চেয়েছেন।

পুলিশ আরও জানায়, ঋতেশ কালরা ‘ঘোস্ট অ্যাপয়েন্টমেন্ট’ কৌশল ব্যবহার করে রোগী না দেখেই বিল করেছেন এবং মেডিকেড প্রকল্পে প্রতারণা করেছেন। এসব কারণে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

মার্কিন বিচার ব্যবস্থার অধীনে সম্প্রতি তাকে আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট জাজ আন্দ্রে এম এস্পিনোসা তার জামিন মঞ্জুর করেন এক লক্ষ ডলারের বিনিময়ে, তবে শর্তসাপেক্ষে গৃহবন্দী থাকতে হবে তাকে। একইসঙ্গে তার চিকিৎসা অনুশীলন ও প্রেসক্রিপশনের অধিকার বাতিল করা হয়েছে।

ডক্সিমিটি ও জোকডকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার প্রোফাইল অনুযায়ী, তিনি পোল্যান্ডের মেডিকেল ইউনিভার্সিটি অফ সাইলেসিয়া থেকে ডিগ্রি লাভ করেছেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar