1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভাইয়ের পর বোনও চলে গেলেন,বিমান দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

ভাইয়ের পর বোনও চলে গেলেন,বিমান দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩২

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। সর্বশেষ বুধবার রাত ১২টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৯ বছরের শিশু আরিয়ান আশরাফ নাফির।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে মঙ্গলবার ভোরে মারা যায় তার বড় বোন, ১৩ বছরের তাহিয়া তাবাসসুম নাদিয়া। দুই ভাইবোনই গুরুতর দগ্ধ অবস্থায় রাজধানীর হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, নাফির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

তাদের বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আশরাফুল ইসলাম ভোলা জেলার দৌলতখানের বাসিন্দা। সন্তানদের ভালো স্কুলে পড়াতে রাজধানীর উত্তরায় বসবাস করছিলেন তিনি।

মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার দুপুরে জানায়, ঢাকার একাধিক হাসপাতালে এদের মধ্যে ৩১ জন নিহতের খবর পাওয়া গিয়েছিল। বুধবার রাতে নাফির মৃত্যু সেই সংখ্যা বাড়িয়ে ৩২-এ নিয়ে যায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে, যেখানে আহত ৪৬ জন চিকিৎসা নিচ্ছেন। সিএমএইচে রয়েছে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা—১৬ জন নিহত ও ২৮ জন আহত। উত্তরা আধুনিক হাসপাতালেও রয়েছে ৬০ জন আহত এবং ১ জন নিহত।

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের অধিকাংশই শিশু। এদের অনেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, যারা দুর্ঘটনার সময় শ্রেণিকক্ষে অবস্থান করছিল।

মর্মান্তিক এই ঘটনার পর মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। দুর্ঘটনাস্থল ঘিরে এখনো শোকের ছায়া বিরাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar