1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিধ্বস্ত যুদ্ধবিমানের আগুনে পুড়ে নিভে গেল আইমানের জীবন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

বিধ্বস্ত যুদ্ধবিমানের আগুনে পুড়ে নিভে গেল আইমানের জীবন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আইমান নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে দুর্ঘটনাজনিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

শিশু আইমানের বয়স ছিল ১০ বছর। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। শুক্রবার (২৫ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।

দুর্ঘটনার পর আইমানকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার পেজ থেকে জানানো হয়, বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৫১ জন এখনো চিকিৎসাধীন। এর আগে বুধবার আইএসপিআর ৩২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে। বৃহস্পতিবার বার্ন ইনস্টিটিউটে আরও ২ শিক্ষার্থী মারা যাওয়ার পর শুক্রবার আইমানের মৃত্যুর খবর এলে প্রাণহানি বেড়ে দাঁড়ায় ৩৫-এ।

গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের বেশিরভাগই ওই স্কুলের শিক্ষার্থী।

দুর্ঘটনাটিকে ইতোমধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar