1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফের মহামারির আশঙ্কা: চিকুনগুনিয়া নিয়ে হু-এর বিশ্বব্যাপী সতর্কতা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

ফের মহামারির আশঙ্কা: চিকুনগুনিয়া নিয়ে হু-এর বিশ্বব্যাপী সতর্কতা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চিকুনগুনিয়া ভাইরাস ফের মহামারির আকারে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। মঙ্গলবার সংস্থাটি জানায়, ১১৯টিরও বেশি দেশে ভাইরাসটি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং প্রাথমিক সংক্রমণের আলামত দেখা যাচ্ছে ইউরোপের বিভিন্ন অংশে।

বিশেষজ্ঞরা জানান, মূলত ‘টাইগার মশা’ নামে পরিচিত এডিস প্রজাতির মশার মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। দিনের বেলায় কামড়ানো এই মশা ডেঙ্গু ও জিকার ভাইরাসও বহন করে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ১ মে থেকে শুধু ফ্রান্সেই ৮০০ জন বিদেশফেরত আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আরও ১২টি স্থানীয় সংক্রমণের ঘটনা ধরা পড়েছে, যেখানে আক্রান্তরা ভাইরাসপ্রবণ এলাকায় যাননি, বরং স্থানীয়ভাবে মশার কামড়ে সংক্রমিত হয়েছেন। একই ধরনের সংক্রমণ ইতালিতেও পাওয়া গেছে।

সংস্থার চিকিৎসা কর্মকর্তা ডায়ানা রোজাস আলভারেজ বলেন, “ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি আমরা।” তিনি উল্লেখ করেন, ২০০৪-২০০৫ সালে ভারত মহাসাগরের দ্বীপাঞ্চলে ভাইরাসটি প্রথম মারাত্মক রূপ নেয় এবং পরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এখন প্রায় ৫৬০ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। চিকুনগুনিয়া ভাইরাস জ্বরের পাশাপাশি তীব্র জয়েন্ট ব্যথা ও দীর্ঘমেয়াদি অক্ষমতা তৈরি করতে পারে, এবং এর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই।

এই পরিস্থিতিতে WHO প্রত্যেক দেশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রতিরোধে মশানিরোধক ব্যবহারে, নিরাপদ ও পূর্ণ হাতার জামা পরিধানে এবং মশার প্রজননস্থল ধ্বংসে জোর দিতে বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশঙ্কা করছে, যথাযথ ব্যবস্থা না নিলে বিশ্ববাসী আবারও এক নতুন মহামারির মুখোমুখি হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar