1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গুলশানে চাঁদাবাজি: ‘আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

গুলশানে চাঁদাবাজি: ‘আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এক সংসদ সদস্যের কাছে চাঁদাবাজির সময় আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রিয়াদ নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের সরকারি কমিশন সদস্য হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই বিষয়টি সামনে এনেছেন। রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচিত, তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর কেন্দ্রীয় নেতা ছিলেন এবং এরই মধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে।

রাশেদ খাঁন আরও অভিযোগ করেন যে, দেশের প্রতিটি মন্ত্রণালয়েই এমন ছাত্র প্রতিনিধিরা রয়েছে এবং তারা সরকারি ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। তিনি বলেন, “পদ ব্যবহার করে নিয়োগ, তদবির, বদলি বাণিজ্য, মামলাবাজিসহ এমন কোনো কাজ নাই যে, তারা করছে না।”

তার মতে, এই ধরনের “ছাত্র প্রতিনিধি নামধারীরা” দেশে নির্বাচন চায় না, কারণ নির্বাচন হলে তাদের “কোটি কোটি টাকার স্মার্ট চাঁদাবাজি থাকবে না”। রাশেদ খাঁন কটাক্ষ করে বলেন যে, এসব ব্যক্তিই বিচার ও সংস্কারের নামে পাঁচ বছরের আওয়াজ জোরেশোরে দেয়, অথচ তাদের ফেসবুক পোস্টে চাঁদাবাজির বিরুদ্ধে “গরম গরম পোস্ট” দেখা যায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar