1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রংপুরের 'রাহী' চক্রের মাধ্যমে রাবিতে ভর্তির চেষ্টা, শিক্ষার্থী আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

রংপুরের ‘রাহী’ চক্রের মাধ্যমে রাবিতে ভর্তির চেষ্টা, শিক্ষার্থী আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯৫ জন খবরটি পড়েছেন
Rajshahi University

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি হতে এসে জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে স্নাতক প্রথমবর্ষে ভর্তি হতে এলে বিভাগের সভাপতির স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরে তাকে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটক এই শিক্ষার্থীর বাড়ি রংপুর জেলায়। সম্প্রতি রাবির ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় সে ২২ নম্বর পেয়েছিল, যা পাশের নম্বর থেকে কম।

প্রক্টর ও বিভাগ সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থী পরীক্ষায় ফেল করার পরও রাবিতে ভর্তির জন্য রংপুরের রহিসুল ইসলাম রাহী নামের এক ব্যক্তিকে ১ লাখ ৮০ হাজার টাকা দিয়েছিলেন। ওই ব্যক্তি তাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আশ্বাস দেন। এরপর এই শিক্ষার্থী ফার্মেসি বিভাগের সভাপতির সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভর্তি হতে আসে। ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক শাহনাজ পারভীনের সন্দেহ হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রক্টর দপ্তরে পাঠিয়ে দেন।

আটক শিক্ষার্থী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, রংপুরের ‘রাহী’ নামের এক ব্যক্তির সঙ্গে দেড় লাখ টাকার বিনিময়ে রাবিতে তার ভর্তির চুক্তি হয়েছিল। তার এক বান্ধবীর জন্যও একই চক্রের সঙ্গে ১ লাখ ৮০ হাজার টাকার চুক্তি হয়েছিল। ভর্তির জন্য আসলে রাবির একজন শিক্ষার্থীর তাকে রিসিভ করার কথা থাকলেও তিনি আসেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “ভর্তি পরীক্ষায় ফেল করেও মিথ্যা তথ্য দিয়ে ভর্তিচেষ্টা করে এই যুবক। সন্দেহ হলে বিভাগে তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রক্টরের দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। টাকার বিনিময়ে সে এই জালিয়াতি করেছে বলে আমরা জানতে পারি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ফার্মেসি বিভাগের সভাপতি ড. শাহনাজ পারভীন জানান, “ভর্তির জন্য ওই ছাত্র আসার পর তার কাগজপত্র দেখছিলাম। কিন্তু কাগজে আমার সিল ও স্বাক্ষর ঠিক ছিল না। ফলে সন্দেহ হলে তাকে প্রক্টর দপ্তরে পাঠিয়ে দেই।”

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানিয়েছেন, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar