1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা: মনোনয়ন ১২-১৮ আগস্ট - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা: মনোনয়ন ১২-১৮ আগস্ট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৩২ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) সিনেট ভবনে এক ঘোষণায় এই তফসিল প্রকাশ করেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদ।

তফসিল অনুযায়ী, ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিতরণ করা হবে মনোনয়নপত্র, যা ২০ আগস্ট বাছাইয়ের পর ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

ডাকসু নির্বাচন ঘিরে এবারই প্রথম আবাসিক হলের বাইরে ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

নির্ধারিত কেন্দ্র ও সংশ্লিষ্ট হলসমূহ হলো:

  • কার্জন হল কেন্দ্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ, অমর একুশে ও ফজলুল হক হল
  • শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ, শহীদ সার্জেন্ট জহুরুল হক ও সলিমুল্লাহ মুসলিম হল
  • টিএসসি: রোকেয়া, শামসুন নাহার ও কবি সুফিয়া কামাল হল
  • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব: বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল
  • সিনেট ভবন (অ্যালামনাই ফ্লোর ও অন্যান্য কক্ষ): স্যার এ এফ রহমান, হাজী মুহম্মদ মুহসীন ও বিজয় একাত্তর হল
  • উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান ও কবি জসীম উদ্দীন হল

নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar