1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেনীর মহিপালে শিক্ষার্থীদের বিক্ষোভে সরকারদলীয়দের হামলায় নিহত ৭ আহত শতাধিক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

ফেনীর মহিপালে শিক্ষার্থীদের বিক্ষোভে সরকারদলীয়দের হামলায় নিহত ৭ আহত শতাধিক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৪ ঠা আগস্ট ২০২৪। ফেনীর মহিপাল ফ্লাইওভার এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন ছাত্র-জনতা। আন্দোলনকারীদের কণ্ঠে বৈষম্যবিরোধী নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে জনপদ। শিক্ষার্থীদের সঙ্গে বুকে ও মাথায় দেশের পতাকা জড়িয়ে আন্দোলনে যোগ দেন শ্রমজীবীসহ সাধারণ মানুষ।

সেই দুপুরে হঠাৎ নিরস্ত্র আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চলে ঘাতকের গুলি। একের পর এক বুলেটে থেমে যায় একেকটি সাহসী তারুণ্যের গল্প। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে প্রাণ হারান ইসতিয়াক আহমেদ শ্রাবণ, সরওয়ার জাহান মাসুদ, মো. সবুজ, ছাইদুল ইসলাম শাহী, জাকির হোসেন শাকিব ও ওয়াকিল আহম্মদ শিহাব। গুলিবিদ্ধ হয়ে আহত হন শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম। ৭ আগস্ট বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন। 

ঘাতকের মুহুর্মুহু গুলিতে মুহূর্তেই রক্তে রঞ্জিত হয় মহিপালের প্রতিবাদী রাজপথ। বারুদের গন্ধে শহরজুড়ে নেমে আসে স্তব্ধতা। ফেনী জেনারেল হাসপাতালে একের পর এক মরদেহ আসার সঙ্গে পড়ে যায় কান্নার রোল। ক্যালেন্ডারের পাতায় আজ সেই রক্তাক্ত দিনের বছরপূর্তি। হৃদ্যতায় জড়ানো সন্তানকে হারিয়ে এখনো কাঁদছেন এসব শহীদের পরিবার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar