1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তরায় উদ্বোধন ‘মুগ্ধ মঞ্চ’: গণতন্ত্র ও স্মৃতির মিলনস্থল - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

উত্তরায় উদ্বোধন ‘মুগ্ধ মঞ্চ’: গণতন্ত্র ও স্মৃতির মিলনস্থল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৮৮ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর উত্তরায় জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে ‘মুগ্ধ মঞ্চ’-এর উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও মীর মুগ্ধ মঞ্চ কমিটির যৌথ উদ্যোগে তৈরি এ মঞ্চটি ৪ আগস্ট উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, মুগ্ধ মঞ্চ আমাদের মনে করিয়ে দেবে যে কোনো স্বৈরাচারী ব্যবস্থা দেশে স্থায়ী হতে পারবে না। সরকার পরিবর্তনের পরও কাঠামোগত সংস্কার অব্যাহত রাখা এবং দেশের সর্বস্তর থেকে ফ্যাসিবাদের বীজ উপড়ে ফেলার আহ্বান জানান তিনি।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তিনি মুগ্ধ মঞ্চকে একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন, যেখানে রাজনৈতিক গবেষণা, মুক্ত বিতর্ক এবং সাংস্কৃতিক চেতনা বিকাশ ঘটবে। তিনি গণপরিসর উন্মুক্ত করে নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও জোর দেন।

বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা বলেন, “আমরা পুরোনো বাংলাদেশে ফিরতে চাই না, নতুন বাংলাদেশ গড়তে যা কিছু প্রয়োজন তা আমরা করব।”

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীরা বক্তব্য দেন। শহীদ নাঈমা সুলতানার মা আইনুন্নাহার দ্রুত হত্যার বিচার দাবি করেন এবং আহত আব্দুল আজিজ এক মাসের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar