1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মিরপুরে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যা দিয়ে পোস্টার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

মিরপুরে ৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যা দিয়ে পোস্টার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২০ জন খবরটি পড়েছেন

৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ আখ্যায়িত করে রাজধানীর মিরপুরের এক পুলিশ বক্সে এ সংক্রান্ত পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ আগস্ট) মিরপুর ১০ এর স্বাধীনতা চত্বরের পুলিশ বক্সে এই পোস্টারটি পথচারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নজরে আসে এবং পরে তা অপসারণ করে পুড়িয়ে দেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ বিষয়ে ফারজানা খাতুন নামে এক শিক্ষার্থী বেলা ১১টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনাটি তুলে ধরেন। এসময় অন্য পথচারীরা পোস্টারটি অপসারণ করেন।লাইভের ভিডিওতে দেখা যায়, পুলিশ বক্সে সাটানো ‘৫ আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবস’ শীর্ষক পোস্টারে জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটির সৌজন্যে লেখা হয়েছে- ‘তোমাকে হত্যা করা হয়েছে বারবার। শুদ্ধ খুনী, অশুদ্ধ খুনী। কেই। একটুখানি পিছপা হয়নি। তুমি ভুলে যাও, আজও খুন হও, নতুন কোনো বাধ্যবোধকতায়।’

ফেসবুকের লাইভের ক্যাপশনে ফারজানা লেখেন, মিরপুর ১০-এ পুলিশ বক্সে এই পোস্টারটি লাগিয়ে গেছে! ৫ আগষ্ট নাকি পুলিশ হত্যা দিবস! প্রচারে আবার লিখেছে জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি!লাইভে তিনি বলেন, এখানে যে পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন তাদের গাফিলতি রয়েছে। এ পোস্টার লাগানোর সময় তারা দেখার কথা।লাইভে আরেকজন প্রশ্ন তুলে বলেন, যারা জুলাই-আগস্টে আন্দোলন করেছে তারা কি সন্ত্রাসী? অথচ এই পোস্টারে তাদেরকে সন্ত্রাসী বলা হয়েছে।

তিনি বলেন, আমরা চাই এই জুলাই-আগষ্ট সন্ত্রাসী নির্মুল কমিটি কারা বা কারা এই পোস্টার লাগিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar