1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ

অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
রবিবার (৪ অক্টোবর ২০২৬), সন্ধ্যা ৭টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা চলতি অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া বা এরিয়ার পাবেন। গ্রেড, বর্তমান মূল বেতন এবং নতুন কাঠামোতে নির্ধারিত মূল বেতনের পার্থক্যের ওপর ভিত্তি করে এই বকেয়ার পরিমাণ একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে এই কার্যক্রম শেষ করতে অর্থ বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ করা হবে আইবাস প্লাস প্লাসের পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে। এজন্য চাকরিজীবীদের পোর্টালে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতনসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এর পাশাপাশি আগের বেতন নির্ধারণের তথ্যও যাচাই করতে হবে।

পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে সংশ্লিষ্ট তথ্যও প্রদান করতে হবে। এসব তথ্যের স্বপক্ষে থাকা অফিস আদেশ ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে বলা হয়েছে। নতুন ও আগের বেতনের পার্থক্য এবং কার্যকর তারিখ বিবেচনায় নিয়ে বকেয়া হিসাব করা হবে।

নতুন বেতন কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া

সরকার গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করে। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে যে মূল বেতন ছিল, তার ভিত্তিতে নতুন কাঠামোতে বেতন নির্ধারণ করা হবে।

নতুন ও পুরোনো মূল বেতনের পার্থক্যের ৪০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়া হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত পার্থক্যের ৭০ শতাংশ এবং এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে পুরো নতুন মূল বেতন কার্যকর হবে। এছাড়া ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

বেতন নির্ধারণ সুষ্ঠুভাবে শেষ করতে হিসাবরক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থ বিভাগের ‘সেবা দেওয়া সক্ষম করতে সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি’র (এসপিএফএমএস) আওতায় আইবাস প্লাস প্লাস এই প্রশিক্ষণ দিচ্ছে। প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা (সিএএফও), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ), জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) এবং উপজেলা হিসাব কর্মকর্তা (ইউএও) কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নিচ্ছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar