1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ২০২৬, সকাল ১১টা ১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের পাটনা থেকে লখনৌগামী ইন্ডিগোর একটি বিমানে ১৭ হাজার ফুট উচ্চতায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) আকাশপথে বৈরী আবহাওয়ার কবলে পড়া বিমানটি লখনৌর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এতে থাকা ১০৪ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্যের সবাই অক্ষত আছেন।

ইন্ডিগোর ৬ই ৬২৫ ফ্লাইটটি পাটনা থেকে লখনৌর উদ্দেশে যাত্রা করেছিল। মাঝ আকাশে বজ্রপাতের ফলে বিমানের সামনের অংশের রেডোম ক্ষতিগ্রস্ত হয়। নির্ধারিত সময়ের ৮ মিনিট আগেই বিমানটি লখনৌতে অবতরণ করে। ঘটনার পর নিরাপত্তার খাতিরে বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে।

ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ঘটনাটি তদন্ত শুরু করেছে। নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পাওয়ার পরই বিমানটিকে পুনরায় চলাচলের অনুমতি দেওয়া হবে।

ইন্ডিগোর এক মুখপাত্র বলেন, “বুধবার পাটনা থেকে লখনৌগামী ইন্ডিগোর ৬ই ৬২৫ ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। অবতরণের সময় শিলাবৃষ্টিসহ বৈরী আবহাওয়ার কারণে বিমানের রেডোম ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সব যাত্রী লখনৌর চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যান।”

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হয়েছে। বিমানটির প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ করা হবে এবং কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর এটি আবার চলাচল শুরু করবে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, মাঝ আকাশে বজ্রপাতের বিষয়টি পাইলট বা ক্রু সদস্যরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। অবতরণের পর বিমানের সামনের অংশ পরীক্ষা করতে গিয়ে ক্ষতির বিষয়টি নজরে আসে। পাইলট বজ্রপাতের বিষয়টি বুঝতে পেরে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সতর্ক করেছিলেন, তবে ক্ষতির মাত্রা সম্পর্কে নিশ্চিত ছিলেন না।

এর আগে গত মাসে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইন্ডিগোর একটি এ৩২১নিও মডেলের বিমান রানওয়ের সংস্পর্শে এসে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার জন্যও খারাপ আবহাওয়াকে দায়ী করেছিল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar