1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (৮ অক্টোবর, ২০২৬) সকাল ৯টা ৫১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদি আরবের আভা ও রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় তিনজন নিহত ও অন্তত ৩৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে সৌদি সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করলেও সরাসরি কোনো গোষ্ঠীর নাম উল্লেখ করেনি। তবে হুথি বিদ্রোহীরা আগেই এই হামলার দায় স্বীকার করেছে। আভা বিমানবন্দরে হামলায় একজন মরোক্কান ও একজন আলজেরিয়ান নাগরিক নিহত হন এবং ২৮ জন আহত হন। অন্যদিকে, রিয়াদ বিমানবন্দরে হামলায় একজন সুদানি নাগরিক নিহত ও ৮ জন আহত হন।

বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশটিতে সাম্প্রতিক সময়ে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। এতে বিকল্প নৌ চলাচলের পথ ঝুঁকির মুখে পড়েছে। গত সপ্তাহে রিয়াদকে লক্ষ্যবস্তু করার পর শহরের প্রধান বিমানবন্দরের কাছে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর জ্বালানি ট্যাংকের সুরক্ষায় নতুন বেষ্টনী তৈরি করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar