1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘হলে হলে রাজনীতি চলবে না’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

‘হলে হলে রাজনীতি চলবে না’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৭১ জন খবরটি পড়েছেন

ঢাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের শিক্ষার্থীরা ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাত থেকে বিক্ষোভ শুরু করেন। রোকেয়া হল ও শামসুন্নাহার হলের কিছু ছাত্রী তালা ভেঙে বের হয়ে ক্যাম্পাসে মিছিলে যোগ দেন।

বিক্ষোভকারীরা “ওয়ান টু থ্রি ফোর/হল পলিটিক্স নো মোর” ও “হলে হলে রাজনীতি চলবে না চলবে না” স্লোগান দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করেন। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

মুহসীন হলের শিক্ষার্থী নাজমুল হাসান অভিযোগ করেন, জুলাইয়ের অঙ্গীকার অনুযায়ী হলগুলো রাজনীতিমুক্ত থাকার কথা থাকলেও এখন গুপ্ত ও সুপ্ত রাজনীতি চলছে। তিনি সতর্ক করে বলেন, “ছাত্ররাজনীতি ফেরানোর চেষ্টা করলে ছাত্রলীগের মতো পরিণতি হবে।” রোকেয়া হলের এক শিক্ষার্থীও একই ধরনের সতর্কবার্তা দেন।

এর আগে রোকেয়া, সুফিয়া কামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রাধ্যক্ষদের স্মারকলিপি দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar