1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্যাংকে আটকে থাকা টাকা নিয়ে বিসিবি'র মন্তব্য - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ব্যাংকে আটকে থাকা টাকা নিয়ে বিসিবি’র মন্তব্য

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাকাউন্টগুলোতে জমা আছে প্রায় হাজার কোটি টাকা, এই তথ্য দেশের সব ক্রীড়াপ্রেমীরই জানা। তবে সাম্প্রতিক সময়ে সবুজ তালিকায় থাকা একটি ব্যাংক থেকে সেই টাকা তুলতে পারছে না দেশের ক্রিকেটের নিয়ন্ত্রনে সংস্থাটি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা গেছে, ওই ব্যাংকে ৫৮ কোটি টাকা রেখেছিলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। এর মধ্যে ২ কোটি টাকা তোলার চেষ্টায় সফল হয়নি বিসিবি। মূলত বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশে পরীক্ষামূলকভাবে দুই কোটি টাকা তোলার চেষ্টা করেছিল দেশের ক্রিকেটের এই অভিভাবক সংস্থাটি। শনিবার (৯ আগস্ট) বোর্ড সভা শেষে পরিচালক ইফতেখার রহমান মিঠু ও নাজমুল আবেদীন ফাহিমও এই বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানাতে পারেননি।

মিঠুর ভাষ্যমতে, ‘এই বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। বিস্তারিত জেনে তারপর বলতে হবে। ফিন্যান্স বিভাগের সঙ্গে আলোচনা করে বিষয়টি পরিষ্কার করব। আর যেহেতু এই বিষয়টি নিয়ে কথা উঠেছে, আমরা চেষ্টা করব এটি পরিষ্কার করার জন্য।’

নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘আমি যদিও ফিন্যান্স বিভাগের কেউ নই, তবু বিষয়টি অবশ্যই আলোচনায় আসবে। যদি ঘটনা সত্য হয়ে থাকে, তাহলে আমাদের করণীয় আছে।’এদিকে হঠাৎ করেই নাজমুল হোসেন শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবেক বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

এ প্রসঙ্গে ফাহিমের ভাষ্য, ‘বিষয়টি এখানে আলোচনা করতে চাই না। আমরা দায়িত্ব নিয়ে এখানে এসেছি ক্রিকেট যেন ভালোভাবে চলে, সেই চেষ্টা করছি স্বচ্ছতা ও সততার সঙ্গে। কে কী বলল বা ভাবল, আমি তা নিয়ে চিন্তিত নই। কাজ করার সুযোগ থাকলে আমি আমার মতো করেই করব।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar