1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেদারল্যান্ডসের ক্রিকেটারদের বিপিএলে দেখতে চান কুক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নেদারল্যান্ডসের ক্রিকেটারদের বিপিএলে দেখতে চান কুক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২০০ জন খবরটি পড়েছেন

বিশ্ব ক্রিকেটে ‘জায়ান্ট কিলার’ হিসেবে বেশ পরিচিত নেদারল্যান্ডস। আইসিসির আসরগুলোতে একের পর এক চমক দেখিয়ে শক্তিশালী দলগুলোকে হারানোর রেকর্ড আছে তাদের ঝুলিতে। এবার আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলতে বাংলাদেশ সফরে দলটি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সিরিজ শুরুর আগে থেকেই বেশ আত্মবিশ্বাসী ডাচরা। জয়রথে চোখ নেদারল্যান্ডস শিবিরের। এছাড়া অভিজ্ঞ ব্যাটার ম্যাক্স ও’দোদ, অধিনায়ক স্কট এডওয়ার্ডসসহ আরও কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার দলে আছেন, যা কিনা সফরকারীদের বাড়তি প্রত্যাশা দিচ্ছে। অবশ্য কেবল বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চই নয়, ডাচ ক্রিকেটারদের জন্য এই সিরিজটি হতে পারে বিপিএলের দরজা খুলে দেওয়ার অনন্য সুযোগও। ভালো পারফরম্যান্সে সহজেই বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়তে পারেন। দলটির প্রধান কোচ রায়ান কুকও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কুক বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যখন আমি দেখি বেশি নেদারল্যান্ডসের প্লেয়াররা সুযোগ পাচ্ছে না, আমি অবাক হই। অবশ্যই ভালো সুযোগ, বাংলাদেশের বিপক্ষে। যদি বিপিএলেও সুযোগ মিলে তাহলে তো দারুণ হবে। ভালো প্রস্তুতির সুযোগ হবে। এখানের সবাই পেশাদার। তারা পূর্ণ সদস্য দেশের প্লেয়ার নয়। বাইরের লিগগুলোতে সুযোগ পেলে তারা সবসময় লুফে নেয়। আমাদের বছরে ১২টা সিরিজ থাকে। ফলে অন্য দেশে খেলাটা তাদের জন্য দারুণ সুযোগ। আশা করি সুযোগ পেলে তারা নিজেদের সামর্থ্যটা দেখাতে পারবে এবং বিপিএলের দলগুলো আশা করি তাদের দলে নিতে আগ্রহ দেখাবে।’

উল্লেখ্য, বাংলাদেশ-নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে ১ ও ৩ সেপ্টেম্বর গড়াবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar