1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাককানইবিতে মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে জাককানইবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০৯ জন খবরটি পড়েছেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। বুধবার (১৩ আগস্ট) বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘লোকপ্রশাসন শিক্ষা ক্যাডার, দাবি নয় অধিকার’, ‘যোগ্যতা আছে প্রাপ্যতা নেই, লোকপ্রশাসনে অধিকার চাই’, ‘প্রশাসনিক শিক্ষা ক্যাডারের হাত ধরে দেশ গড়বো নতুন করে’—এমন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, লোকপ্রশাসন বিভাগে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও নীতি-নির্ধারণ সম্পর্কিত সব বিষয় পড়ানো হয়। তাই কলেজ পর্যায়ে পাঠদানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার যৌক্তিকতা নেই। তারা আরও দাবি করেন, এই স্বতন্ত্র বিভাগের পূর্ণাঙ্গ ভূমিকা নিশ্চিত করতে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি জরুরি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রুমন হাসান বক্তব্য দেন। তিনি বলেন, “আমাদের বিভাগের পাঠ্যসূচি ও দক্ষতা অন্য যেকোনো শিক্ষা ক্যাডারভুক্ত বিভাগের সমপর্যায়ের। তাই আমাদেরও সমান সুযোগ প্রাপ্য।”এ সময় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। বিভাগীয় শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar