1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
একাদশে ভর্তির আবেদন শেষ, বিশেষ কোটার নিশ্চায়ন আজকের মধ্যে - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড

একাদশে ভর্তির আবেদন শেষ, বিশেষ কোটার নিশ্চায়ন আজকের মধ্যে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৪২ জন খবরটি পড়েছেন

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের প্রক্রিয়া শুক্রবার (১৫ আগস্ট) শেষ হয়েছে। এদিন রাত ৮টা পর্যন্ত আবেদন করেছেন ভর্তিচ্ছুরা। তবে বিশেষ কোটায় (এসকিউ) আবেদনকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চায়ণ করতে হবে আজকের মধ্যে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চমাধ্যমিক পর্যায়ের দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে স্পেশাল কোটায় (SQ) আবেদনকৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চায়ন বা অনুমোদন শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করতে হবে।

নির্ধারিত ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd -এর লগইন প্যানেলে (কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে) লগইন করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক এসকিউ কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের নিশ্চায়ন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে ১ম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে আবেদন গ্রহণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar