1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডাকসু নির্বাচনে তন্বীর প্রতি বাগছাসের পূর্ণ সমর্থন জানিয়ে ফেইসবুক স্ট্যাটাস - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

ডাকসু নির্বাচনে তন্বীর প্রতি বাগছাসের পূর্ণ সমর্থন জানিয়ে ফেইসবুক স্ট্যাটাস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

চব্বিশের জুলাই আন্দোলনে ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সানজিদা আহমেদ তন্বী। তার সম্মানার্থে এ পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেউ মনোনয়ন ফরম কিনবেন না বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (১৮ আগস্ট) সকালে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহবায়ক আব্দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়ে জানান। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস। তন্বী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) তন্বী সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, আমার নাম সানজিদা আহমেদ তন্বী। অনেকেই হয়তো নামেই আমাকে চেনেন, আবার অনেকের কাছে অচেনা। পরিচয়ের সহায়ক হিসেবে, ১৫ জুলাই আহত হওয়ার সেই ছবিটি পাশে সংযোজন করেছি।তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন। সুন্দর দেশ গড়তে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই অংশ নিয়েছিলাম আমরা। অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত ঝরলেও সাহস হারাইনি। এরপর অনেক রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ।

তন্বী জানান, নতুন ব্যবস্থার এক বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের বেশিরভাগ আকাঙ্ক্ষাই পূরণ হয়নি। জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ না হলেও এবার সুযোগ এসেছে বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করার। নিজের সততা ও ন্যায়বোধের জায়গা থেকে শিক্ষার্থী তথা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও জানান, এই প্রতিজ্ঞাকে হৃদয়ে ধারণ করে আমি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রায় আমি আপনাদের দোয়া, আশীর্বাদ, ভোট ও সমর্থন প্রত্যাশা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar