1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২৮ পদের বিপরীতে মনোনয়ন ফরম বিক্রি ৫৬৫টি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

২৮ পদের বিপরীতে মনোনয়ন ফরম বিক্রি ৫৬৫টি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৪০ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮টি পদের বিপরীতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। আজ মঙ্গলবার বিতরণের শেষ দিন ৪৪৯টি ফরম বিক্রি করা হয়। তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে তা জানাতে পারেননি তিনি। মনোনয়ন ফরম ৩০০ টাকা নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিতরণের শেষ দিন ৪৪২টি ফরম দেওয়া হয়েছে। অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আগামীকাল মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। জমা দেওয়ার পর বলা যাবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে। কেননা ফরম জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট প্রার্থী কোন পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন সেখানে তা উল্লেখ থাকবে।

ডাকসুর তফসিল অনুযায়ী, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সময় ছিল। আর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট বেলা তিনটা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটার সময় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

সংশোধনী: বিকেল সাড়ে ৫টার দিকে মোট ৫২১টি মনোনয়ন ফরম বিক্রির কথা বলেছিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের পুনরায় ফরম গণনার জন্য আরেকটু সময় চান। পরে ৬টার দিকে মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে বলে জানান তিনি। ফলে এই প্রতিবেদনে সংখ্যাটি সংশোধন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar