1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে স্কুল ছাত্রীর আত্মহত্যা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

শ্যামনগরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে পরিবারের সকলের অগোচরে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত ছাত্রী হলেন, উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট শীলতলা গ্রামের প্রভাষ গাতিদারের মেয়ে সুপ্রিয়া গাতিদার (১৫) ।

প্রতিবেশী ভোলানাথ মন্ডল জানান, সুপ্রিয়া ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিলেন। সুপ্রিয়া বাবা মা জমিতে কাজ করছিলেন দুপুর হতে যাওয়ায় তার মা ভাত রান্না করার জন্য বাড়িতে এসে দেখে মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তখন আমাদের ডাকলে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাকির হোসেন বলেন, হসপিটালে নিয়ে আসার আগেই সে মারা গিয়েছিলো।

এসআই অভিক বড়াল জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যা কারণ জানা যায়নি।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর আত্মহত্যা কারণ জানা যাবে। ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar