1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৫ জন খবরটি পড়েছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। রাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার ২৪ হাজার ৮৯২ জন। যার মধ্যে ছাত্র ১৫ হাজার ১৫১ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৪১ জন।১৭টি আবাসিক হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে এ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তফসিল অনুযায়ী বুধবার সকাল ৯টা থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা থাকলেও, মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

তালিকা অনুযায়ী ছাত্র ভোটারদের মধ্যে শের-ই-বাংলা ফজলুল হক হলে ৮২৮ জন, শাহ মখদুম হলে ১ হাজার ১৭০ জন, নওয়াব আব্দুল লতিফ হলে ৯৬০ জন, সৈয়দ আমীর আলী হলে ১ হাজার ২৯ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৮৮ জন, শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৮৮ জন, মতিহার হলে ১ হাজার ৫৮৩ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৯০ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৬১ জন, শহীদ জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৭১ জন এবং বিজয়-২৪ হলে ১ হাজার ২৮৩ জন রয়েছে।

আর ছাত্রী ভোটারদের মধ্যে মন্নুজান হলে ২ হাজার ৩৫ জন, রোকেয়া হলে ১ হাজার ৮২২ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৪৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১৩৪ জন, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৫৫ জন এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৪৭ জন রয়েছেন।চূড়ান্ত ভোটার তালিকা রাকসুর ওয়েবসাইট এবং আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।এর আগে ২৮ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরে ১২ অগাস্ট কয়েকটি সংশোধনী এনে পুনর্বিন্যস্ত তফসিল ঘোষণা করে কমিশন।পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী ২০ থেকে ২৩ অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৪ থেকে ২৬ অগাস্ট মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে। বাছাই প্রক্রিয়া চলবে ২৭ ও ২৮ অগাস্ট।প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ৩১ অগাস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar