1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারত থেকে চাল আসায় কমতে পারে কেজিপ্রতি ৭ টাকা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

ভারত থেকে চাল আসায় কমতে পারে কেজিপ্রতি ৭ টাকা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ভারতীয় ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল বেনাপোলে প্রবেশ করে।

আমদানিকারকরা জানিয়েছেন, এ উদ্যোগে দেশের বাজারে চালের দাম কমতে পারে। কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত দাম হ্রাসের সম্ভাবনা রয়েছে। এ সময় ভালো মানের চিকন চাল ৬৭ থেকে ৭০ টাকার মধ্যে এবং স্বর্ণা চাল ৫০ থেকে ৫২ টাকার মধ্যে পাওয়া যেতে পারে।

আমদানিকারক আব্দুস সামাদ বলেন, “আমরা আইপি পাওয়ার পর এলসি খুলে চাল আনতে শুরু করেছি। আগামী সপ্তাহ থেকে আরও চাল আমদানি বাড়বে।”

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, প্রথম দিনে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে। আরও ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

এর আগে সর্বশেষ গত ১৫ এপ্রিল চাল আমদানি হয়েছিল। এরপর বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি শুরু হলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar