1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরের পল্লীতে বাঁকিতে সিগারেট না দেয়ায় দোকানীর কান কামড়ে দিল যুবক! - bdtelegraph24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় মাকে কুপিয়ে ও শিশুকে আছাড় দিয়ে হ/ত্যা, আটক ১ গাইবান্ধায় নেশার টাকার জন্য ১১ মাসের শিশু বিক্রি, বাবা-সহ গ্রেফতার ৪ টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ: তদন্তের নির্দেশ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর কাপ্তাইয়ে ২৫ ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু বাবার জানাজায় হাজির হতে পারলেন না পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল ফারাজি লোহাগাড়ায় পাহাড় কাটার অভিযোগ, ‘অনুমতির’ দাবি নাকচ ইউএনওর দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ –কুবি শিক্ষিকা শামিমা নাসরিন আজ ২১শে সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস

দৌলতপুরের পল্লীতে বাঁকিতে সিগারেট না দেয়ায় দোকানীর কান কামড়ে দিল যুবক!

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪৭০ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে বাঁকীতে সিগারেট না দেওয়ায় দোকানীর কান কামড়ে দেবার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে।
সোমবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে আহতের বড়ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) এর মুদি দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাঁকীতে সিগারেট নিতে গেলে দোকানদার বাঁকি দিতে অস্বীকৃতি জানায় এবং পূর্বের বাঁকীসমুহ পরিশোধের কথা বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সুমন প্রথমে হাঁসুয়া দিয়ে দোকানদারকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আকষ্মিকভাবে দোকানদারের ডান কানের পাতা কামড়ে দেয়। এতে দোকানীর কানের পাতা ছিঁড়ে যায়। রক্তাক্ত অবস্থায় আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দোকানী আমানুজ্জামান ঐ গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে।

আহতের বড়ভাই নাজমুল ইসলাম অভিযোগে তিনি উল্লেখ করেন, সোমবার সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাঁকীতে সিগারেট চাইলে বাঁকি দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ছোট ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে দিয়েছে। পরে আমরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar