1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত দুই - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত দুই

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ জন খবরটি পড়েছেন

কালীগঞ্জ সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই গ্রামের নুর ইসলাম (৫৪) ও দেলোয়ার হোসেন (৪২)। আহতরা হলেন ইয়াছিন আলী (৩৭) ও সিরাজুল ইসলাম।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নুর ইসলাম। তাকে বাঁচাতে গিয়ে আহত হন ইয়াছিন আলী ও সিরাজুল ইসলাম। খবর পেয়ে দেলোয়ার হোসেন ঘটনাস্থলে ছুটে গেলে তিনিও বিদ্যুতের সংস্পর্শে আসেন।

পরে স্থানীয়রা তাদের চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ইয়াছিন আলী ও সিরাজুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক জানান, “চারজনকে একসঙ্গে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। অন্য দুজন ভর্তি হয়ে চিকিৎসাধীন এবং তাদের অবস্থা স্থিতিশীল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar