1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডাকসু নির্বাচন স্থগিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

ডাকসু নির্বাচন স্থগিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৭ জন খবরটি পড়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১ সেপ্টেম্বর) দেওয়া আদেশে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত নির্বাচন কার্যক্রম স্থগিত থাকবে বলে নির্দেশ দেওয়া হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণের কথা ছিল। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বোচ্চ ২১৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছিল।

এছাড়া ১৮টি হলে মোট ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতেন ১ হাজার ৩৫ প্রার্থী।প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে গিয়ে ১০ জন বাদ পড়েন প্রাথমিক বাছাইয়ে। তারা আপিল না করায় তাদের মনোনয়ন বাতিল হয়। পরে আরও ২৮ জন প্রার্থী নিজ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন। সবশেষে নির্বাচন কমিশন ৪৭১ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে।

প্রার্থীদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন ছিলেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জনসহ বিভিন্ন সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar