1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

দুর্গাপুরে শিশুদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে  নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান,  মেডিকেল অফিসার দীপা সরকার ও  স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্তী। 

সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার বলেন, আগামী ১২ অক্টোবর থেকে  শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।  ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা দেওয়া হবে। 

প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর দুর্গাপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান করা হবে। দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্থায়ী কেন্দ্রগুলোর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির শিশু ও প্রান্তিক পর্যায়ের সব শিশুদের টিকাদান করা হবে। এ ভ্যাকসিন গ্রহণের  জন্য vaxepi.gov.bd এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর টিকা কার্ড ডাউনলোড করে এর প্রিন্ট কপি নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে।

এই টিকাদান কর্মসূচি সফল করতে বহুল প্রচারের মাধ্যমে দুর্গাপুরবাসীকে অবগত করা এবং সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar