1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কায়সার কামালের সহযোগিতায় চোখের চিকিৎসাপ্রাপ্ত রোগীদের চশমা প্রদান শুরু - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

কায়সার কামালের সহযোগিতায় চোখের চিকিৎসাপ্রাপ্ত রোগীদের চশমা প্রদান শুরু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২০ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের আর্থিক সহযোগিতা ও সার্বিক তত্ত্বাবধানে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৪৫০ জনের চোখের অপারেশনের পর শুরু হয়েছে ফলোআপ কার্যক্রম।

ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক দল দুর্গাপুরে এসে এই ফলোআপ সেবা প্রদান করেন। এই পর্যায়ে নির্ধারিত হয় অপারেশন কতটুকু সফল হয়েছে এবং কাদের পাওয়ারযুক্ত চশমা প্রয়োজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এই চশমা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। ইতোমধ্যে ১ম থেকে ৪র্থ ধাপের রোগীদের ফলোআপ সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এ পর্যন্ত মোট ১২৮ জন রোগীর জন্য পাওয়ারযুক্ত চশমা প্রয়োজন। এর ধারাবাহিকতায় আজ ১২৮ জন রোগীর মধ্যে ৯৯ জনের হাতে চশমা তুলে দেয়া হয়েছে। অনুপস্থিত ২৯ জন রোগীর চশমা শিগগিরই টিমের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে এই উদ্যোগের অংশ হিসেবে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে একটি ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে চিকিৎসা নিতে আসা ৯৩২ জন রোগীর ছানি অপারেশনের জন্য তালিকা প্রস্তুত করা হয়। ইতোমধ্যে ৪৫০ জনের অপারেশন সম্পন্ন হয়। পর্যায়ক্রমে বাকি রোগীদের অপারেশন সম্পন্ন করা হবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের চোখে আলো ফেরানোর মানবিক উদ্যোগ হাতে নিয়েছি। এখন পর্যন্ত ৪৫০ জন চোখের আলো ফিরে পেয়েছে। এখন তারা নতুন করে আলো দেখবে, জীবনের সৌন্দর্য উপভোগ করবে। এখন তাদের প্রত্যেককে প্রয়োজনীয় চশমা ও পরবর্তী চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনও ৪৮১ জন রোগীর অপারেশন বাকি রয়েছে। ইনশাআল্লাহ ধাপে ধাপে সবার চোখের আলো ফেরাতে আমরা কাজ চালিয়ে যাব।

এই মানবিক কার্যক্রমে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্তৃপক্ষকে এবং আমাদের দলীয় টিমকে। তাদের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগেই এই মহৎ কাজ সম্ভব হচ্ছে। মানুষের দোয়া আমাদের শক্তি। আমরা চাই মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হোক, তাদের চোখে যেন আবারও আশার আলো জ্বলে ওঠে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar