1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রথম বিসিএসেই সহকারী সার্জন পদ পেলেন শশী–আরশি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

প্রথম বিসিএসেই সহকারী সার্জন পদ পেলেন শশী–আরশি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৪ জন খবরটি পড়েছেন

রাজবাড়ী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজবাড়ীর দুই বোন একসঙ্গে ৪৮তম (বিশেষ) বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁদের নাম ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ আরশি।

শশী ও আরশি রাজবাড়ী পৌরসভার ভবানীপুরের বাসিন্দা। তাঁদের বাবা আক্কাস আলী মোল্লা রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা মালেকা আক্তার শিখা বালিয়াকান্দির মীর মোশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

২০১৫ সালে এসএসসি এবং ২০১৭ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ পান দুই বোন। পরে শশী ভর্তি হন ময়মনসিংহ মেডিকেল কলেজে এবং আরশি ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। সেখান থেকে তাঁরা ২০২২ সালে এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ সম্পন্ন করেন।

শশী ও আরশির বাবা জানান, শৈশব থেকেই মেয়েরা চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন এবং পড়াশোনাতেও সমানভাবে মনোযোগী ছিলেন। এটি ছিল তাঁদের জীবনের প্রথম বিসিএস পরীক্ষা।

পরিবার ও স্বজনদের পাশাপাশি রাজবাড়ীবাসীও এই সাফল্যে উচ্ছ্বসিত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar