1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও বৃক্ষরোপন অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

অভয়নগরে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৪ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
স্কুলশিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহিত করতে যশোরের অভয়নগরে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পূবালী ব্যাংক পিএলসি, নওয়াপাড়া বাজার শাখার উদ্যোগে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে কনফারেন্স ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোল্যা হাবিবুর রহমান হাবিব। আমন্ত্রিত অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান ও সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি, নওয়াপাড়া বাজার শাখার ম্যানেজার মো. ইকবাল হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডা. আব্দুল জলিল শেখ ও সাংবাদিক সৈয়দ রিপানুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্যাংক কর্মকর্তা কনা রায়।

পূবালী ব্যাংক পিএলসি, নওয়াপাড়া বাজার শাখার ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাংকিং কনফারেন্স ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ২৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া উক্ত বিদ্যালয়ের মাঠে ১৫টি গাছের চারা রোপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar