1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে শিশুর গলাকাটা মরদেহ, অন্তঃসত্ত্বা মাকে পাওয়া গেল ঝুলন্ত অবস্থায় - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

ফরিদপুরে শিশুর গলাকাটা মরদেহ, অন্তঃসত্ত্বা মাকে পাওয়া গেল ঝুলন্ত অবস্থায়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ জন খবরটি পড়েছেন

ফরিদপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরে এক মর্মান্তিক ঘটনায় এক শিশু ও তার অন্তঃসত্ত্বা মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের একটি বাড়ি থেকে শিশুর গলাকাটা মরদেহ এবং মাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে সুমাইয়া আক্তার (২২) নামের ওই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত পাঁচ বছরের শিশুর নাম হুজাইফা।

পুলিশ জানায়, হুজাইফার মরদেহ কম্বলে জড়ানো অবস্থায় ঘরের ভেতর পাওয়া যায়। অন্যদিকে সুমাইয়া ছিলেন অন্তঃসত্ত্বা এবং তার সিজারিয়ান অপারেশন হওয়ার কথা ছিল চলতি মাসের ২৬ তারিখে।

সুমাইয়ার স্বামী রমজান মুন্সী বিদেশফেরত এবং পুনরায় প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার বাবা মোতালেব মুন্সী বলেন, ঘটনার সময় তিনি ঘাস কাটছিলেন, হঠাৎ চিৎকার শুনে এসে এই দৃশ্য দেখতে পান। তিনি দাবি করেন, দাম্পত্য জীবনে কোনো কলহ ছিল না। তবে প্রতিবেশীরা জানিয়েছেন, রমজান ও সুমাইয়ার মধ্যে প্রায়ই ঝগড়ার শব্দ শোনা যেত।

অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদরপুর থানার ওসি সুধীর রায় বলেন, রমজানের সঙ্গে এখনও যোগাযোগ সম্ভব হয়নি। তদন্ত ছাড়া এই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar