1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বর্ষার সৌন্দর্যে শিশুদের আঁকিবুঁকি: সম্মিলিত পাঠাগার আন্দোলনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

বর্ষার সৌন্দর্যে শিশুদের আঁকিবুঁকি: সম্মিলিত পাঠাগার আন্দোলনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০০ জন খবরটি পড়েছেন

সম্মিলিত পাঠাগার আন্দোলন (Sammilito Pathagar Andolan) সারাদেশের ১০টি পাঠাগারে আয়োজন করেছে “বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫। এর অংশ হিসেবে ময়মনসিংহের ত্রিশালের পোড়াবাড়ি বাজারে অবস্থিত স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার-এ অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এই আয়োজনে প্রথম স্থান অর্জন করে সামিহা, দ্বিতীয় স্থান তন্নী এবং তৃতীয় স্থান মরিয়ম আক্তার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠানে শিল্পচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন শাহরিয়ার জামান খান।

তিনি শিশুদের সৃজনশীল বিকাশে শিল্প-সংস্কৃতির চর্চাকে অপরিহার্য উল্লেখ করে বলেন, “এই আয়োজন নিজেই এক ধরনের শিল্পচর্চা।”

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের উপদেষ্টা আমিরুল ইসলাম এবং রাসেল রানা সাগর। এ আয়োজনে উপস্থিত ছিলেন স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগারের সাধারণ সম্পাদক মৃদুল হাসান, সহ-সভাপতি তানজিলা জাহান, এবং সদস্য সাইম মন্ডল, শাকিল আহমেদ, মাহবুল আহমেদ, সিনথিয়া ইসরাত, আবিদ, রিয়ন ও রোবায়েত মাসুম।

এছাড়া শিক্ষার্থীদের শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশ নেয় মঠবাড়ী প্রি-ক্যাডেট স্কুল ও আইডিয়াল ইন্টারনেশনাল স্কুল, পোড়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষার্থীরা।

সকলকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিশুদের কেবল শিল্পচর্চার প্রতি অনুরাগী করবে না, বরং পাঠাগার-ভিত্তিক সামাজিক বন্ধনকেও শক্তিশালী করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar