1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইবিতে মেসের মিল নিয়ে মারামারির ঘটনায় লিখিত অভিযোগ; ন্যায় বিচার চান সজিব - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

ইবিতে মেসের মিল নিয়ে মারামারির ঘটনায় লিখিত অভিযোগ; ন্যায় বিচার চান সজিব

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৮৬ জন খবরটি পড়েছেন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেসের মিল নিয়ে সংঘর্ষের ঘটনায় ন্যায়বিচার ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. সজিব ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, কুষ্টিয়ার পিটিআই রোড সংলগ্ন একটি মেসে তিনি থাকেন। সেখানে মাসিক ৪৫টি মিল নির্ধারিত থাকলেও গত মাসে দুর্গাপূজার ছুটিতে অনেক শিক্ষার্থী বাড়ি চলে যাওয়ায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে মিলের সংখ্যা ৪৫ থেকে কমিয়ে ৪০ করার প্রস্তাব দেওয়া হয়।

এ সিদ্ধান্তে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম রোহান দ্বিমত পোষণ করেন।

৩ অক্টোবর রাতে সজিব ও তার রুমমেট নয়ন (এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, ২০২১-২২) বিষয়টি নিয়ে রোহানের সাথে কথা বলতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে রোহান উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা চালান। এতে নয়ন মাথায় আঘাত পান এবং সজিবের চোখে গুরুতর আঘাত লাগে।

অভিযোগে সজিব আরও উল্লেখ করেন, তাকে চোখে-মুখে একাধিকবার আঘাত করার পাশাপাশি টাইলসের কোনা দিয়ে হাত-পায়ে আঘাত করা হয়। এমনকি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকার পরও রোহান তাকে অমানবিকভাবে নির্যাতন করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার এক পর্যায়ে মেস মালিক ও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে রোহান তাদের সঙ্গেও অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে সহপাঠীরা সজিব ও নয়নকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করান।অভিযোগপত্রে সজিব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হামলাকারীর বিরুদ্ধে ন্যায়বিচার ও কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার পিটিআই রোডের একটি মেসে মিল রেট নিয়ে সিনিয়র-জুনিয়রের দ্বন্দ্বের জেরে মারামারির ঘটনা ঘটে। এতে মেস মালিকসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মনিরুল ইসলাম রোহান, একই বিভাগের ২০২১-২২ সেশনের সজীব ইসলাম এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হাসিবুজ্জামান নয়ন আহত হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar