1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেসরকারি স্কুল-কলেজের অধ্যক্ষ থেকে প্রধান শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

বেসরকারি স্কুল-কলেজের অধ্যক্ষ থেকে প্রধান শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮৭ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে জানানো হয়, নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে রোববার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব গড়ে তুলতে এনটিআরসিএর মাধ্যমে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।”

বর্তমানে এনটিআরসিএর মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ হয়ে থাকে। তবে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে এতদিন নিয়োগ দিতেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি। এসব নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ থাকায় সরকার এবার নীতিগত পরিবর্তন আনছে।

এরই মধ্যে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের কর্মচারী নিয়োগেও নতুন নিয়ম চালু হয়েছে। এখন জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে একটি কমিটি পরীক্ষা, মূল্যায়ন ও নিয়োগের সুপারিশ করবে। নতুন কমিটিতে পরিচালনা পর্ষদের কোনো সদস্য থাকতে পারবেন না।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই প্রস্তাব বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar