1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগড়ায় মাছ আড়ত থেকে নিয়মবহির্ভূত ২০ লাখ টাকা আদায়ের অভিযোগ - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ায় মাছ আড়ত থেকে নিয়মবহির্ভূত ২০ লাখ টাকা আদায়ের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩১৭ জন খবরটি পড়েছেন

লোহাগড়া প্রতিনিধি। লোহাগড়া উপজেলা সদরের আলামুন্সির মোড় এলাকায় একটি ব্যক্তিমালিকানাধীন মাছের আড়ত থেকে নিয়মবহির্ভূতভাবে প্রায় ২০ লাখ ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মিলু শরীফ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্যবসায়ীদের অভিযোগ, গত পহেলা বৈশাখের পর থেকে মিলু শরীফ তার লোকজন পাঠিয়ে খাজনা দাবি করতে থাকেন। কোনো সরকারি বা পৌর ডকুমেন্ট না দেখিয়েই তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হয় বলে দাবি আড়তদারদের। এ ঘটনায় বর্তমানে আতঙ্কে রয়েছেন আড়তের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা।

মায়ের ভান্ডার মৎস্য আড়তের মালিক ফারুক শেখ বলেন, “আমরা ব্যক্তিগত জায়গায় ব্যবসা করি। পৌরসভা বা কারো কাছে খাজনা দেওয়ার কোনো নিয়ম নেই। তারা কাগজপত্র দেখাতে না পারলেও জোর করে টাকা নিয়েছেন।”

একতা মৎস্য আড়তের রবীন্দ্রনাথ বিশ্বাস রবিন জানান, “তিন বছর ধরে ব্যবসা করছি, কোনোদিন খাজনা দিতে হয়নি। এবার হুমকি দিয়ে টাকা আদায় করা হয়েছে। সাংবাদিকদের বললে পরিণাম ভালো হবে না—এমন হুমকিও দিয়েছে।”

অন্যদিকে, মিলু শরীফ অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি শুধু সমন্বয়ের কাজ করেছি। টাকাগুলো আমার মাধ্যমে পৌরসভায় জমা দেওয়া হয়েছে। আমি কোনো টাকা নেইনি বা খাজনা তুলি নাই। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

লোহাগড়া পৌরসভার প্রশাসক মিঠুন মৈত্র বলেন, “পৌরসভার আওতায় সাতটি হাটবাজার ইজারা দেওয়া হয়েছে। তবে ব্যক্তিমালিকানাধীন জায়গায় ইজারা দেওয়ার সুযোগ নেই। আলামুন্সির মোড়ের আড়ত পৌরসভার তালিকায় নেই।”

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন প্রায় ১০ লাখ টাকার মাছ বেচাকেনা হয় এই আড়তে। এক হাজারেরও বেশি মানুষের জীবিকা এর সঙ্গে জড়িত। নিয়মবহির্ভূত অর্থ আদায়ের ঘটনায় ব্যবসা এখন চরম অনিশ্চয়তায় পড়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar