1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর হসপিটালে দুদকের জালে ধরা ৭ দালাল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগর হসপিটালে দুদকের জালে ধরা ৭ দালাল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ৭জন দালালকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭জন দালালকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আটককৃতদের শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন ভ্রাম্যমান আদালত (মোবাইল কোট) পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দালাল সাগর হোসেন রনি(২০), মিলন কুমার ঘোষ (১৮), রেজাউল গাজী (৪২) ও আল মামুন বাদসা (২৫) প্রত্যেককে দুই শত টাকা করে জরিমানাসহ ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এবং অচিন্ত কুমার বৈদ্য (৪৪), প্রসেনজিৎ কুমার মন্ডল (৩১) ও মর্জিনা বেগম (৬০) প্রত্যেককে দুইশত টাকা জরিমানা করে ও মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রত্যেকে শ্যামনগর উপজেলার বাসিন্দা।

খুলনা সমন্বিত জেলা দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তাররা রোগী রেফার করে প্যাথলজি ও ক্লিনিকে পাঠায় এবং দালালদের মাধ্যমে হসপিটাল থেকে রোগীদের নিয়ে হসপিটালের পাশের বিভিন্ন প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে নিয়ে যাওয়া ও হাসপাতালের পরিবেশ সহ সার্বিক বিষয় নিয়ে অভিযোগ ছিল। তার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিকভাবে ডাক্তারদের অন্যত্র রোগীদের রেফার করার সত্যতা পাওয়া যায়। রোগী সেজে ডাক্তার দেখানোর সময় আমরা দালালের খপ্পরে পড়ি এবং হাসপাতাল থেকে সাত দালালকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও আমরা কয়েকটি প্যাথলজি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক থেকে কাগজপত্র সংগ্রহ করেছি। কমিশনকে আমরা জানাবো, জানানোর পর কমিশন যে সিদ্ধান্ত দেয়, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar