1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় এইচএসসির ফলাফলে শীর্ষে মির্জাপুর কলেজ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

বাঘারপাড়ায় এইচএসসির ফলাফলে শীর্ষে মির্জাপুর কলেজ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬০ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি । এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও বাঘারপাড়ায় শীর্ষ স্থান ধরে রেখেছে উপজেলার খাজুরায় অবস্থিত মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ১৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২৬ জন পাস করেছে। এর মধ্যে বিজ্ঞানে ২ জন ও মানবিক থেকে ৮ জন জিপিএ-৫ পেয়েছে। গড় পাসের হার শতকরা ৬৭.৭৪ ভাগ। এমন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। খুশি শিক্ষার্থীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রাপ্ত তথ্য মতে, ফলাফলে রায়পুর স্কুল অ্যাণ্ড কলেজ রয়েছে দ্বিতীয় অবস্থানে। এ কলেজ থেকে ৭০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৫ জন। এর মধ্যে ২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৬৪.২৮ ভাগ। ফলাফলে তৃতীয় অবস্থানে থাকা জহুরপুর খবির-উর-রহমান কলেজ থেকে ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৬১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার শতকরা ৫৩.৫০ ভাগ।

এদিকে নিয়মিতভাবে এইচএসসিতে ভালো ফল অর্জনের কারণ হিসেবে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম বলেন, ‘ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম ও তাদের প্রতি শিক্ষকদের নিবিড় মনোযোগ এবং অভিভাবকদের সহযোগিতা ছিলো বলেই- আমরা ভালো ফলাফলের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছি। তবে এ বছরে শতভাগ পাসের অর্জন হাতছাড়া হয়েছে। এর আগে ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ফলাফলে শতভাগ পাসের রেকর্ড ছিল। আগামীতে সেই রেকর্ড অর্জনে আমরা কঠোর পরিশ্রম করব।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar