1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতীয়করণের দাবিতে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

জাতীয়করণের দাবিতে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৯১ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে অনশন শুরু করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর থেকে শুরু হওয়া এই অনশন কর্মসূচিতে শতাধিক শিক্ষক অংশ নিয়েছেন।

আন্দোলনকারীরা জানান, তাদের তিন দফা দাবির মধ্যে সরকার কেবল একটি দাবির আংশিক বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন।

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “সরকার আমাদের সঙ্গে প্রহসন করছে। মন্ত্রণালয় আমাদের তিনটি দাবির একটির চার ভাগের এক ভাগ মানতে চাইছে, বাকিগুলো নিয়ে আলোচনা করছে না।”

শুক্রবার সকালে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমাবেশ শেষে শহীদ মিনারে অবস্থান নেন। বৃষ্টির মধ্যেও তারা বেদিতে অনশন শুরু করেন।

দেলাওয়ার আজিজী জানান, এই আন্দোলনের অংশ হিসেবে আগামী রবিবার (১৯ অক্টোবর) যমুনা অভিমুখে লংমার্চ করা হবে। এ লক্ষ্যে সারা দেশের শিক্ষকদের কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনরত শিক্ষকরা অন্য শিক্ষকদের ঢাকায় এসে অনশন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar