1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী ৯ জানুয়ারি বুটেক্সে ভর্তি পরীক্ষা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

আগামী ৯ জানুয়ারি বুটেক্সে ভর্তি পরীক্ষা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ জন খবরটি পড়েছেন

আলভী আহমেদ, বুটেক্স প্রতিনিধি 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, এবারের ভর্তি সংক্রান্ত যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদন প্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি। এসব বিষয়ে দ্রুতই ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে প্রকাশ করা হবে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি।

গত শিক্ষাবর্ষে (২০২৪-২৫) ভর্তি পরীক্ষায় ৬৪০টি আসনের বিপরীতে ৯,২৭৩ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্থাৎ, এক আসনের জন্য লড়েছিলেন প্রায় ১৫ জন শিক্ষার্থী। গত বছর আবেদন যোগ্যতার শর্ত অনুযায়ী, এসএসসিতে ৫.০০-এর স্কেলে ন্যূনতম জিপিএ ৪.০০, এইচএসসিতে ৪.৫০ এবং গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট অন্তত ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকা বাধ্যতামূলক ছিল।

এবারের এইচএসসি পরীক্ষায় সারাদেশে তুলনামূলক খারাপ ফলাফলের কারণে অনেক শিক্ষার্থী ধারণা করছেন, অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো বুটেক্সও ভর্তি আবেদনের যোগ্যতায় কিছু শিথিলতা আনতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে মোট ১১টি বিভাগ রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar