1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে গোবিপ্রবির ২ গার্ল ইন রোভার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে গোবিপ্রবির ২ গার্ল ইন রোভার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি। প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে ২ জন গার্ল ইন রোভার, কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী পর্যন্ত পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমণ করছে। গার্ল ইন রোভারদের মধ্যে ২০২১-২২ সেশনের মনোবিজ্ঞান বিভাগের ফারিহা এবং ২০২৩-২৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের মিস শামিমা আক্তার। তাদের সঙ্গে কোটালিপাড়া আদর্শ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আরো ২ জন গার্ল ইন রোভার যুক্ত হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ ২৭ অক্টোবর ২০২৫ সোমবার সকাল ৬.৩০ মিনিটে কোটালিপাড়া উপজেলা পরিষদ থেকে যাত্রা শুরু করছে এবং আগামী ৫ দিন পায়ে হেঁটে ৩১ অক্টোবর ২০২৫ পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালীতে শেষ করবে। যাত্রা পথে তারা উজিরপুর, বরিশাল, বরগুনা-আমতলী, পটুয়াখালী এবং সর্বশেষ পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে যাত্রাবিরতি করবে।

প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ছয়টি পারদর্শিতা ব্যাজের অন্তর্ভুক্ত একটি পরিভ্রমণকারী ব্যাজ।
পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের লক্ষ্যে তারা ১৫০ কিঃমিঃ পথ পরিভ্রমণ করবে। এছাড়াও আরো অন্য ভাবে পরিভ্রমণ করার নিয়ম রয়েছে। যাত্রাপথে তারা বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান, কৃষি, সংস্কৃতি, আর্থ সামাজিক অবস্থা ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করবে। এছাড়াও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করবে যেমন মেয়েদের টিটি টিকা সম্পর্কে সচেতন এবং মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করবে।

গার্ল ইন রোভার ফারিহা বলেন, পরিভ্রমণ হচ্ছে এমন একটি পদযাত্রা যা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। মূলত সকল বাধা বিঘ্ন পার করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এছাড়া আমরা বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ভ্রান্ত ধারণা পরিবর্তন করে সুস্থ সুন্দর সমাজ বিনির্মানে অংশ নিতে পারবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar