1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাককানইবিতে কূটনৈতিক বিতর্কে চ্যাম্পিয়ন আইন বিভাগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জাককানইবিতে কূটনৈতিক বিতর্কে চ্যাম্পিয়ন আইন বিভাগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮১ জন খবরটি পড়েছেন

রবিউল ইসলাম শাকিল, জাককানইবি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাব আয়োজিত কূটনৈতিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দ্বিতীয় তলায় এই পর্বে মুখোমুখি হয় আইন ও বিচার বিভাগ এবং ফোকলোর বিভাগ।

তীব্র যুক্তির এ লড়াই শেষে আইন ও বিচার বিভাগের দল বিজয়ী এবং ফোকলোর বিভাগের দল রানারআপ হয়। বিজয়ী দলের সদস্য ছিলেন শৈলী, সিয়াম ও আলী আহসান তূর্য।

পুরো প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশ নেয়। তিনটি ট্যাব রাউন্ড ও সেমিফাইনালের মধ্য দিয়ে বাছাই শেষে ফাইনাল অনুষ্ঠিত হয়। অসাধারণ পারফরম্যান্সের জন্য কামরুল হাসান অর্জন করেন ‘ম্যান অব দ্য ডিবেট’ ও ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ খেতাব।

বিতর্কে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান আশরাফুল আলম এবং স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মো. আবু সায়েম।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন, ডিবেটিং সোসাইটির অফিস সেক্রেটারি হরিপ্রিয়া সেন এবং ডিবেটিং সোসাইটির সাবেক সদস্য কামরুল হাসান।

আয়োজন সম্পর্কে ক্লাবটির সদস্যরা জানান, এই কূটনৈতিক বিতর্ক তরুণদের নেতৃত্ব, গবেষণাভিত্তিক বিশ্লেষণ ও কূটনৈতিক দক্ষতা বিকাশে উৎসাহিত করবে।

উল্লেখ্য, প্রতিযোগিতাটির নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করেছে নজরুল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar