1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর হাসপাতালের চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

শ্যামনগর হাসপাতালের চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাসপাতালের চিকিৎসকেরা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুল আজিজ, ডা. শাকির হোসেন প্রমূখ।

গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, গত মঙ্গলবার রাতে হামলাকারীরা হাসপাতালের জরুরি বিভাগে সঙ্ঘবদ্ধ হামলা করে আতঙ্কজনক পরিবেশ তৈরি করেন। এ সময় আমাদের একজন চিকিৎসকসহ চারজনকে তারা মারধর করেন। এতে রোগী ও চিকিৎসকেরা ভয় পেয়ে যান, চিকিৎসকদের অনেকে ভয়ে কর্মস্থল ত্যাগ করেন। এটি চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। হাসপাতালটিতে চিকিৎসকসহ কর্মচারীদের নিরাপত্তা চরম হুমকির মুখে দাবি করে বক্তারা চিকিৎসক ও কর্মচারীদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি করেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের রাহিম ইসলামের ৩বছর ছেলে সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম হয়ে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রোগী আশংঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে রেফার করা হয়। কিন্তু পথমধ্যে তার মৃত্যু হলে রোগীর আত্মীয় স্বজনরা রাত আটটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ঢুকে মেডিকেল অফিসার আব্দুল আজিজের উপর হামলা চালায়। এসময় কর্তব্যরত চিকিৎসককে রক্ষার্থে এগিয়ে গেলে উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান ও তার গাড়ী চালক নুরুজ্জামানসহ চারজন হামলার শিকার হন। পরে এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) দুপুরে একটি মামলা হয়। হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলায় ছয় জনের নাম উল্লেখ করে ১০/১৫জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar