1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা হল ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

গোবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা হল ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি.।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৪১তম রিজেন্ট বোর্ড সভায় ৩৬তম একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সুপারিশ ও সিদ্ধান্তসমূহ অনুমোদন দেওয়া হয়েছে। তবে ৩৬/৫ নং সিদ্ধান্তে সামান্য সংশোধন এনে নতুনভাবে অনুমোদন দিয়েছে বোর্ড।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ওই সভায় শিক্ষার্থীদের প্রস্তাবনা ও মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ইনস্টিটিউট ও স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। পরবর্তীতে রিজেন্ট বোর্ড সভায় বিষয়টি আলোচনা শেষে নিম্নোক্ত সংশোধিত নামসমূহ অনুমোদিত হয়।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান নাম ও সংশোধিত নাম- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বর্তমান নাম বনলতা হল, শেখ রেহানা হল অপরাজিতা হল ও শেখ রাসেল হলের বর্তমান নাম শহীদ তিতুমীর হল।

এছাড়া, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ এর নতুন নাম হলো ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট এর নাম ইনস্টিটিউট অব এগ্রিকালচার, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নতুন নাম ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।

নাম পরিবর্তন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের। এটির নতুন নাম হলো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ।

এছাড়া শেখ মুজিবের নামে নির্মাণাধীন ম্যুরাল কমপ্লেক্সের নতুন নাম হিসেবে GSTU ম্যুরাল কমপ্লেক্স নাম রিজেন্ট বোর্ডে অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

রিজেন্ট বোর্ডের অনুমোদনের পর এখন এসব নাম বিশ্ববিদ্যালয়ের সকল আনুষ্ঠানিক নথি, সাইনবোর্ড ও প্রকাশনায় প্রয়োগ করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar