1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বে কিডনি রোগীর সংখ্যা ৮০০ মিলিয়ন, দ্বিগুণ হারে বাড়ছে ঝুঁকি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বিশ্বে কিডনি রোগীর সংখ্যা ৮০০ মিলিয়ন, দ্বিগুণ হারে বাড়ছে ঝুঁকি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

বিশ্বজুড়ে দ্রুতগতিতে বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। দ্য ল্যানসেটের সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, বর্তমানে প্রায় ৮০০ মিলিয়ন মানুষ কিডনি রোগে ভুগছেন। ১৯৯০ সালের পর থেকে এ রোগীর সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে, মূলত প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত না হওয়ায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গবেষণায় আরও বলা হয়, ২০২৩ সালে কিডনি রোগ বিশ্বে মৃত্যুর নবম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে, কিডনির কার্যক্ষমতা কমে গেলে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতা-সহ নানা জটিলতা শরীরে দেখা দেয়।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কিডনি রোগী রয়েছে চীনে (১৫২ মিলিয়ন) এবং ভারতে (১৩৮ মিলিয়ন)। এছাড়া যুক্তরাষ্ট্র, জাপান, ব্রাজিল, রাশিয়া, বাংলাদেশসহ অন্তত ১৫টি দেশে ১ কোটির বেশি মানুষ কিডনি রোগে আক্রান্ত।

বিশেষজ্ঞরা বলছেন, কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে শরীরে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না। তবে পরে ক্লান্তি, চোখ বা পায়ে ফোলা, প্রস্রাবের পরিবর্তন, ক্ষুধামন্দা, চুলকানি, ওজন হ্রাস ও শ্বাসকষ্টের মতো উপসর্গ ধীরে ধীরে প্রকাশ পায়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে কিডনি রোগ শনাক্ত হয় শেষ পর্যায়ে। তাই নিয়মিত প্রস্রাব পরীক্ষা করে রোগ প্রাথমিকভাবে ধরা জরুরি। সময়মতো শনাক্ত হলে ওষুধ, খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে রোগের অগ্রগতি ধীর করা সম্ভব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar