1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২০৭ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি।
জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে স্থায়ীভাবে, আর তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বরখাস্তের নির্দেশনা দেওয়া হয়।

দীর্ঘদিন কর্ম ক্ষেত্রে অনুপস্থিত থাকার অভিযোগে স্থায়ী বরখাস্ত হলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্টার (স্টোর) মোহাম্মদ সাইফুল্লাহ, উপপরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম ও জেষ্ঠ্য চিকিৎসক কর্মকর্তা অভিষেক বিশ্বাস। ওই অফিসে আদেশে উল্লেখ করা হয়েছে অনুপস্থিত থাকায় ওই তিন কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুইবার করণ দর্শানো নোটিশ দেন। কিন্তু তারা কারণ দর্শানোর নোটিশের কোন জবাব না দেওয়ায় বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা ও আপিল বিধিমালা মোতাবেক তাদের পলাতক বলে গণ্য করা হয়, ওই আইন অনুযায়ী বিষয়টি শাস্তিযোগ্য হওয়ায়, শৃঙ্খলা বোর্ডের সুপারিশ এবং রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী স্থায়ীভাবে চাকুরি হতে বরখাস্ত করা হল।

সাময়িক বরখাস্ত করা অপর তিন কর্মকর্তা হলেন‌ বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার ফারজানা ইসলাম (শাহবাগ থানায় একাধিক মামলা আছে), নজরুল ইসলাম ও উপ-পরিচালক (পউও) তুহিন মাহামুদ। এর মধ্যে নজরুল ইসলাম ও ফারজানা ইসলাম দুজনেই ফৌজদারী মামলার ও তুহিন মাহমুদ বিভাগীয় মামলার আসামি এবং বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন অনুপস্থিত থাকার তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালন করে বহিষ্কৃত কর্মকর্তারা। ২৪ এর ৩রা আগস্ট এক মিছিলে তারা আন্দোলনবিরোধী নানা স্লোগান দেন। এছাড়া শিক্ষার্থীদের চামড়া তুলে নেওয়া সহ বিএনপি, জামাত এর বিপক্ষে হুশিয়ারীসূলক বক্তব্য প্রদান করেন তারা। পরে আওয়ামী লীগের পতন হলে তারা পলায়ন করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar