1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে নির্বাচন কমিশনের নীরবতা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে নির্বাচন কমিশনের নীরবতা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না—এমন অভিযোগ করেছে মাওলানা ভাসানী বিগ্রেড প্যানেল।

রফিক ভবনের সামনে  জকসু নির্বাচনের উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে জরুবী সংবাদ সম্মেলনে এমনটি মন্তব্য করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ ৯টি ছাত্রসংগঠনে সমন্বয়ে মাওলানা ভাসানী বিগ্রেড প্যানেলের প্রার্থীরা।

এসময় তারা বলেন,”জকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নানান প্রার্থী ও শিক্ষক আচরণবিধির নিয়ম ভঙ্গ করছে, কিন্তু নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে।

কনসার্টে অনুদান ঘোষণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ:-
গত ২৩ নভেম্বর”জীবনের জন্য গান” শীর্ষক কনসার্টে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনার লঙ্ঘন হয়েছে। ২০ নভেম্বর জারি করা নোটিশে বলা হয়েছিল— ১। মঞ্চে কোনো প্রার্থী উঠতে পারবেন না ২।প্রার্থী বা সংগঠন কোনো সামাজিক বা কল্যাণমূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
কিন্তু নির্দেশনা উপেক্ষা করে— ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী খাদিজাতুল কুবরা মঞ্চে উঠে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।

একই প্যানেলের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রার্থী তাকরিম আহমেদ ছাত্রদলের পক্ষ থেকে ৩০ হাজার টাকা অনুদান ঘোষণায় অংশ নেন।
প্যানেলের অভিযোগ—এটি শুধু প্রশাসনিক নিষেধাজ্ঞাই নয়, আচরণবিধিরও গুরুতর লঙ্ঘন।

আচরণবিধির ধারাগুলো স্পষ্ট লঙ্ঘিত –
জকসু আচরণবিধির ১৭(ক) ধারায় বলা আছে—একজন প্রার্থী সর্বোচ্চ ১৫,০০০ টাকা নির্বাচনী প্রচারণায় ব্যয় করতে পারবেন।
আর ১৭(খ) ধারায় উল্লেখ আছে—এই সীমার অতিরিক্ত আর্থিক লেনদেন প্রমাণিত হলে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

এছাড়াও কমিশনের নির্দেশনা অনুযায়ী সামাজিক ও কল্যাণমূলক সকল কার্যক্রমও নিষিদ্ধ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar