1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রেড ক্রিসেন্ট সোসাইটির হাবিপ্রবি ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

রেড ক্রিসেন্ট সোসাইটির হাবিপ্রবি ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৪ জন খবরটি পড়েছেন

|হাবিপ্রবি প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ইউনিটের বার্ষিক সাধারণ সভা (AGM) ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ।

সোমবার ( ১’লা ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-০১ এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর.ড. মো. এনামউল্যা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার (প্রো-ভাইস চ্যান্সেলর, হাবিপ্রবি), প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির (ট্রেজারার, হাবিপ্রবি), প্রফেসর ড. মো. শামসুজ্জোহা
(প্রক্টর, হাবিপ্রবি) এবং দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ. কে. এম আজাদ, এডহক কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব এ্যাডভোকেট মোল্লা মোঃ সাখাওয়াত হোসেন ও আরিফ রেজা।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিটের যুব কার্যনির্বাহী কমিটির উপ যুব প্রধান-১ মোঃ মেহেদী হাসান, যুব সদস্য – ফরিদ উদ্দিন, নূর মালিহা ও জিৎ রায়।

উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন (যুব উপদেষ্টা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাবিপ্রবি দল)।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাবিপ্রবি দলের প্রধান দলনেতা তার বক্তব্যে জানান, “রেড ক্রিসেন্ট আমার জন্য শুধু একটি সংগঠন নয়—একটি অনুভূতির নাম। ২০২০ সালে সাধারণ সদস্য হিসেবে শুরু করে আজ ছয় বছরের যাত্রা শেষ করছি গর্ব আর আবেগ নিয়ে। ২০২৫ সালে আমাদের কমিটির নেতৃত্বে ৪৫টি প্রোগ্রাম, ৮৬৫ জন ভলেন্টিয়ার, ২০,০০০ মানুষের মাঝে সচেতনতা—সবই ছিলো সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রজেক্ট এওয়্যারনেস, নিউট্রিশন ক্যাম্পেইন, ব্লাড ডোনেশন, মেগা ক্লিন ক্যাম্পাস—সব অর্জনই আমাদের পরিবারের শক্তির প্রতিচ্ছবি। ১১৪৫ সদস্য নিয়ে রেড ক্রিসেন্ট আজ ক্যাম্পাসের সবচেয়ে বড় মানবিক সংগঠন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার তার বক্তব্যে, “হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দলের বছরব্যাপী অনুষ্ঠিত ৪৫টি প্রোগ্রাম সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন এবং ১১৪৫ জন ভলেন্টিয়ারের সম্মিলিত প্রচেষ্টায় হাবিপ্রবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে দিনাজপুর জেলায় ১৫টি প্রজেক্ট এওয়্যারনেস, ৫টি গ্রামে নিউট্রিশন ক্যাম্পেইন, ১৫০ব্যাগ ব্লাড ডোনেশন, ক্যাম্পাসে ৩৫০জন ভলেন্টিয়ারের সহযোগিতায় মেগা ক্লিন ক্যাম্পাস প্রোগ্রামের আয়োজন – সম্পর্কে জানতে পেরে খুবই খুশি হয়েছেন এবং হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দলের সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন বলে জানান”

কমিটি-২০২৬ এর নেতৃত্বে আছেন,
মো: আলমগীর হোসেন (প্রধান দলনেতা), বাহার ইকবাল অনিক (সহ: প্রধান দলনেতা-১), মোছা: আরশিদা আক্তার (সহ: প্রধান দলনেতা-২)

উক্ত অনুষ্ঠানে বছরব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রোগ্রামে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তাদের কাজের স্বীকৃতি সরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২২টি বেস্ট ভলেন্টিয়ার এওয়ার্ড দেওয়া হয়েছে। এবং অনুষ্ঠানের শেষে কমিটি-২০২৫ এর বিলুপ্তি ঘোষণা ও কমিটি-২০২৬ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar