1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গোবিপ্রবি ছাত্রদল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গোবিপ্রবি ছাত্রদল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ জন খবরটি পড়েছেন
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে গোবিপ্রবি ছাত্রদল- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরাতন কাপড় সংগ্রহ
টেলিগ্রাফ বাংলাদেশ ফটো

গোবিপ্রবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গতকাল (০২ ডিসেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর কড়াইল বস্তির অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের পুরাতন কাপড় সংগ্রহ করা ৭,০০০ পিস কাপড় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

গোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে পরিচালিত এই মানবিক সহায়তার অংশ হিসেবে সংগৃহীত প্রয়োজনীয় কাপড় সরাসরি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়। বস্তির যে পরিবারগুলো আগুনে সর্বস্ব হারিয়েছে, তাদের প্রাথমিক প্রয়োজন মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল সভাপতি দূর্জয় শুভঁ ‘টেলিগ্রাফ বাংলাদেশকে’ জানান, “এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো রাজনৈতিক দলের ছাত্রসংগঠন হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি জানান, ঢাকায় নিয়মিত যাতায়াতের কারণে বস্তির মানুষের দুঃখ-দুর্দশা তাঁর চোখে পড়ে। অগ্নিকাণ্ডের ফলে যেহেতু বস্তিবাসীর সবকিছু পুড়ে গেছে, তাই তাঁদের কষ্ট সহজেই অনুমান করা যায়। তিনি বলেন, “এই শীতে তাঁদের কষ্ট কিছুটা লাঘব করতে আমরা এই উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এত বিপুল পরিমাণ কাপড় সংগ্রহ করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

দূর্জয় শুভ আরও বলেন, গোবিপ্রবি ছাত্রদলের এই মানবিক সহায়তা কার্যক্রম পুরোটাই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উৎসর্গ করা হয়েছে। সহায়তার পাশাপাশি তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar