টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে সামরিক বাহিনীর সদস্যদের জন্য পরিচালিত এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার প্রকাশিত এই ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৮৭.২০ শতাংশ।
বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার মাত্র ২৫ দিনের মধ্যে এই ফলাফল প্রকাশ করা হয়েছে, যা দ্রুত ফলাফল প্রকাশের একটি উদাহরণ। পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ আনুষ্ঠানিকভাবে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে ফলাফল হস্তান্তর করেন।
এইচএসসি (নিশ-১) প্রোগ্রামে মোট ৩,৮৫৯ জন শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন, যার মধ্যে ৩,৩৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। প্রকাশিত ফলাফল অনুসারে, উত্তীর্ণদের মধ্যে ৪৬৯ জন ‘এ’ গ্রেড এবং ১,১১৩ জন ‘এ-মাইনাস’ (এ-) গ্রেড পেয়েছেন। সর্বোচ্চ ‘এ*’ গ্রেড পেয়েছেন একজন শিক্ষার্থী।
ফলাফল হস্তান্তরের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীনসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও, একই সাথে মাস্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট (MDM) প্রোগ্রামের প্রথম ও তৃতীয় সেমিস্টারের কোর্সভিত্তিক চূড়ান্ত ফলাফলও ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীরা বাউবির অফিশিয়াল ওয়েবসাইট result.b0u.ac.bd থেকে তাদের ফলাফল জানতে পারবেন।